Dhaka ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার

দিনাজপুরে পুলিশ সদস্যদের বর্ণাঢ্য মাস্টার প্যারেড

print news

দিনাজপুর পুলিশ লাইনস মাঠে সোমবার অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের বার্ষিক মাস্টার প্যারেড। শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং পেশাগত দক্ষতা প্রদর্শনের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের অংশগ্রহণে এই আয়োজন ছিল অত্যন্ত প্রাণবন্ত।
প্যারেডে জেলা পুলিশের মোট ৯টি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বাদক দল অংশ নেয়। মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাহীন আলী। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস এবং ‘টার্ন-আউট’-এর মান যাচাই করেন। নৈপুণ্যের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তিনি ‘গুড সার্ভিস’ (জিএস) মার্ক প্রদান করেন। এ সময় জেলা পুলিশের সদস্যদের ড্রেস কোড ও সার্বিক শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পরে তিনি পুলিশ লাইনস প্রাঙ্গণে অবস্থিত মাল্টিপারপাস ড্রিল শেড পরিদর্শন করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

দিনাজপুরে পুলিশ সদস্যদের বর্ণাঢ্য মাস্টার প্যারেড

আপডেটের সময়: ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬