Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নরসিংদীতে দুই দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলার উদ্বোধন

print news

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণে নরসিংদীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা-২০২৬।
গত মঙ্গলবার (৩০ জুন) নরসিংদী সদর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিক ও সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষিকে টিকিয়ে রাখতে আধুনিক, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। দেশের কৃষি খাতকে আরও উৎপাদনশীল, লাভজনক ও টেকসই করতে প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থার প্রসার এখন সময়ের দাবি।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, প্রতিকূল আবহাওয়ায় খাপ খাইয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের স্টলে জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের ফসল এবং বিভিন্ন উদ্ভাবনী কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। সেই সঙ্গে মেলা প্রাঙ্গণ থেকে কৃষকদের প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে। মেলাটি স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

নরসিংদীতে দুই দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেটের সময়: ১২:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬