Dhaka ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার

বাংলাদেশ প্রেস ক্লাবের উপদেষ্টা মনোনীত হওয়ায় আসিফুর রহমানকে সংবর্ধনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৫৮৪ সময় দেখুন
print news

◼️জুনায়েদ–ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে বি.এম. গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার কো-এডিটর সূফি লায়ন মোঃ আসিফুর রহমানকে মঙ্গলবার(১২ আগষ্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়াস্থ জীবন ফাউন্ডেশনের কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক আরিফ, সাধারণ সম্পাদক মোঃ জানে আলম রনি, সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও তিতাস বার্তার সম্পাদক এম এ মতিন সানু সহ বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সম্মিলিতভাবে উপদেষ্টা সূফি লায়ন মোঃ আসিফুর রহমানকে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খান স্বাক্ষরিত উপদেষ্টা মনোনয়নপত্র এবং সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপদেষ্টা মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে সূফি লায়ন মোঃ আসিফুর রহমান সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকরা দেশের বিবেক ও জাতির আয়না। আমাদের উচিত সকল অপসাংবাদিকতা থেকে দূরে থেকে সঠিক ও নির্ভুল সংবাদ প্রচার করা।”

তিনি আরও বলেন, সাংবাদিকতার আদর্শ বজায় রেখে জনগণের সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকল সাংবাদিকের একতা এবং নৈতিকতা অপরিহার্য।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

বাংলাদেশ প্রেস ক্লাবের উপদেষ্টা মনোনীত হওয়ায় আসিফুর রহমানকে সংবর্ধনা

আপডেটের সময়: ০৫:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫