Dhaka ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার

বাণিজ্যিক সেবার বাইরে মানবিক আল-হেরা হাসপাতাল

print news

‘নামে নয়, সেবাই আমাদের পরিচয়’—এই ব্রত নিয়ে স্বাস্থ্যসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীপুরের মাওনা চৌরাস্তার ‘আল-হেরা হাসপাতাল’। বাণিজ্যিক প্রতিযোগিতার ভিড়ে মানবিক মূল্যবোধ আর উন্নত চিকিৎসা সেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগনির্ণয় ও চিকিৎসা প্রদানের পাশাপাশি অসহায় ও নিম্ন আয়ের রোগীদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এজন্য এখানে চালু করা হয়েছে বিশেষ ছাড় ও আর্থিক সহায়তা কর্মসূচি।
চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতে সক্রিয় প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা ‘আহনাফ ফাউন্ডেশন’। নিয়মিতভাবে দুস্থ মানুষের জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তায় ফাউন্ডেশনটি অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়া হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মদ আবুল হোসাইনের উদ্যোগে রোগী ও স্বজনদের জন্য নির্মাণ করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ।
সরেজমিনে দেখা যায়, অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান, উন্নত সেবার পরিবেশ এবং মানসম্মত খাবার ও পরিচ্ছন্নতা—সব মিলিয়ে রোগীদের আস্থার কেন্দ্রে রয়েছে এই হাসপাতালটি। স্বাস্থ্যসেবার পাশাপাশি মানবিক এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

বাণিজ্যিক সেবার বাইরে মানবিক আল-হেরা হাসপাতাল

আপডেটের সময়: ০৩:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬