Dhaka ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আর্থ-সামাজিক উন্নয়নে বালিয়াকান্দি: সুবিধাবঞ্চিতদের হাতে বিনামূল্যে ছাগল তুলে দিল প্রশাসন

print news

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত ১৫টি পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার কঠুরাকান্দি এলাকায় ‘এ্যাসেড’ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং এ্যাসেডের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।
এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ ও উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ শাহাজাহান সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় হতদরিদ্র, প্রতিবন্ধী ও স্বল্প আয়ের মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ১৫ জন উপকারভোগীর প্রত্যেককে দুটি করে মোট ৩০টি ছাগল, একটি সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্ট এবং গাছের চারা প্রদান করা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই সহায়তা প্রান্তিক পরিবারগুলোর আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

আর্থ-সামাজিক উন্নয়নে বালিয়াকান্দি: সুবিধাবঞ্চিতদের হাতে বিনামূল্যে ছাগল তুলে দিল প্রশাসন

আপডেটের সময়: ০৮:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬