Dhaka ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

মহাসমাবেশে নোয়াখালী বিএনপির ১০ হাজার নেতাকর্মী ঢাকায়,আটক ২২

  • Abul Hasan
  • আপডেটের সময়: ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ৪৭৫ সময় দেখুন
print news

আবুল হাছান,সদর (নোয়াখালী) প্রতিনিধি: বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নোয়াখালী থেকে ১০ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছে। এদের মধ্যে কমপক্ষে ২২ জন নেতাকর্মীকে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা বিএবনপির ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির ভয়ে আগেই আমাদের ১০ হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছে। তবে শুক্রবার রাত পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) তল্লাশি চৌকিতে আমাদের ২২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাহাবুদ্দিন মুরাদ, নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রাহাত, নরোত্তমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন রায়হান, কবিরহাট উপজেলা যুবদলের সাবেক সদস্য ফারুক হোসেন, ইমাম উদ্দিন, জিরতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোরশেদ আলম টিপু, জিরতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম প্রমুখ অন্যতম।
সরকারের পোটোয়া বাহিনী যতই আটক-গ্রেফতার বা দমনপীড়ন করুক সরকার পতনের একদফা দাবি আদায়ের আগে আমরা আর ঘরে ফিরবো না। আমি আটক নেতাদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. ফখরুল ইসলাম বলেন, ঢাকায় আসা নেতাকর্মীরা যাতে কোনো সমস্যায় না পড়ে সে দিকে খেয়াল রাখা হচ্ছে। এছাড়া যারা আটক হয়েছেন তাদের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বিজয় সুনিশ্চিত।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

মহাসমাবেশে নোয়াখালী বিএনপির ১০ হাজার নেতাকর্মী ঢাকায়,আটক ২২

আপডেটের সময়: ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩