Dhaka ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

রাজবাড়িতে  কুখ্যাত অস্ত্র সন্ত্রাসী “ইমরান হোসাইন” অস্ত্র ও গুলি সহ র‍্যাব এর হাতে গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ৩২৪ সময় দেখুন
print news

নিউজ ডেস্ক: রাজবাড়ী জেলার সদর থানা এলাকা থেকে ওয়ান শুটারগান ও কার্তুজ(গুলি) সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ফরিদপুর র‍্যাব-১০।

রবিবার ২২শে অক্টোবর দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফরিদপুর র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার শাইখ আক্তার জানান, ২১শে অক্টোবর বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর সদর উপজেলার দর্পনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী “মোঃ ইমরান হোসাইন (৩২)'”কে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত ইমরান হোসাইন এর নিকট হতে ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।  সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার সিকিপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমান এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অসৎ উদ্দেশ্যে চাঁদাবাজ, ছিনতাইকারীসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের নিকট অস্ত্র সরবরাহ করে আসছিল। পরে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

রাজবাড়িতে  কুখ্যাত অস্ত্র সন্ত্রাসী “ইমরান হোসাইন” অস্ত্র ও গুলি সহ র‍্যাব এর হাতে গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩