Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

রাজবাড়ী বালিয়াকান্দিতে কৃষি পুনর্বাসন খাতের আওতায় বৃক্ষরোপণ ও উপকরণ বিতরণ

print news

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস সংলগ্ন কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বালিয়াকান্দি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের কর্মসূচির আওতায় উপজেলার মোট ১০০টি প্রতিষ্ঠানের মাঝে ব্যাপক পরিসরে গাছের চারা ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির মোট ২,৬৫০টি গাছ এবং চারা সুরক্ষার জন্য ২,৬৫০টি বাঁশের খুঁটি। এছাড়া চারাগাছের সঠিক পুষ্টি ও বৃদ্ধির জন্য প্রতি ৫টি চারার বিপরীতে ৪০ কেজি হারে মানসম্মত ভারমিকম্পোস্ট (কেঁচো সার) প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আহমেদ আশিক, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন, আসাদ মাস্টার, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার সুমনসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিতরণকৃত চারা ও সার সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে উপজেলার সবুজায়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে হবে।”

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

রাজবাড়ী বালিয়াকান্দিতে কৃষি পুনর্বাসন খাতের আওতায় বৃক্ষরোপণ ও উপকরণ বিতরণ

আপডেটের সময়: ০১:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬