Dhaka ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

শ্রীপুরে কারখানায় অসুস্থ অসংখ্য শ্রমিক, আল-হেরা হাসপাতালে জরুরি অবস্থা

  • মোঃ আইয়ুব আলী
  • আপডেটের সময়: ০৫:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৭৫ সময় দেখুন
print news

গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী এলাকার একটি কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসংখ্য শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় আল-হেরা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। জরুরি প্রয়োজনে ছুটিতে থাকা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে অবিলম্বে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আল-হেরা হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মদ আবুল হোসাইন বলেন, “আমাদের প্রধান লক্ষ্য প্রতিটি শ্রমিকের জীবন বাঁচানো। তাই কোনো ভেদাভেদ না করে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছি। প্রাথমিক চিকিৎসা শেষে অনেককে ছাড়পত্র দেওয়া হয়েছে, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে।”
এদিকে, শ্রমিকদের অসুস্থতার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা হাসপাতালের চিকিৎসাকেন্দ্র পরিদর্শনে রয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

শ্রীপুরে কারখানায় অসুস্থ অসংখ্য শ্রমিক, আল-হেরা হাসপাতালে জরুরি অবস্থা

আপডেটের সময়: ০৫:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬