Dhaka ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের মানববন্ধন

print news

এফ এফ সিফাত হাসান,শেরপুর:১ নভেম্বর (বুধবার) সকালে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনে রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে প্রায় দেড় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবিহা জামান শাপলা, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবীর, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট রওশন কবীর আলমগীর, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, এসএম আমিরুজ্জামান লেবু, হাকিম বাবুল, জিএইচ হান্নান, দুদু মল্লিক, নমশের আলম, ইউসূফ আলী রবিন প্রমুখ।

ওইসময় বক্তারা বিএনপির সমাবেশ থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন। তারপরও সাংবাদিকদের টার্গেট করে তাদের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। একইসাথে একজন পুলিশ সদস্যকে হত্যা ও প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায়ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।

মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়া মানবাধিকার সংগঠন আমাদের আইন ও স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের নেতা-কর্মীরা একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের মানববন্ধন

আপডেটের সময়: ০৮:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩