Dhaka ১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

আবারও গ্রেফতার টিকটকার প্রিন্স মামুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৪৮১ সময় দেখুন

◼️খাইরুল ইসলাম–ঢাকা

রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ইনচার্জ মো: রাকিবুল হাসান।

তিনি জানান, ‘বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে।’

প্রিন্স মামুনের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে লায়লা গণমাধ্যমকে বলেন, ‘মামুন গ্রেফতার হয়েছে এটা সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে।’

এর আগে গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেন। এছাড়া, প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের অভিযোগ ছিল, তিনি সাইবার নিরাপত্তা আইনের ধারায় অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছেন।

গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এই মামলার বিষয়ে আদেশ ঘোষণা করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল হয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি হওয়ার কারণে, নতুন অধ্যাদেশে এই মামলার অভিযোগের ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করেছেন।

প্রিন্স মামুনের পুনরায় গ্রেফতার পুলিশি তৎপরতা ও আদালতের নির্দেশের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

আবারও গ্রেফতার টিকটকার প্রিন্স মামুন

আপডেটের সময়: ১২:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫