Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

খুলনায় যুবককে গুলি করে ফেলে গেল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

  • খুলনা ব্যুরো
  • আপডেটের সময়: ০৪:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৫১ সময় দেখুন
print news

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় মোঃ রাতুল শেখ (২২) নামে এক যুবককে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টার দিকে লবণচরা থানার আশীবিঘা এলাকার একটি মাঠে এই ঘটনা ঘটে। আহত রাতুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাতুল শেখ লবণচরা থানার হরিণটানা (প্রেম গলি) এলাকার বাসিন্দা আবু হোসেনের বাড়ির ভাড়াটিয়া শের আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে রাতুলসহ কয়েকজন যুবক আশীবিঘা বালুর মাঠের দিকে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা মাঠে গিয়ে রাতুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার ডান পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা কিছু জানাতে পারেননি। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহত যুবকের খোঁজ-খবর নিয়েছে। তবে ঘটনার কারণ সম্পর্কে রাতুল এখনও পুলিশকে কোনো তথ্য দেননি।
তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

খুলনায় যুবককে গুলি করে ফেলে গেল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

আপডেটের সময়: ০৪:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬