Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯

50 / 100 SEO Score
print news

নরসিংদী জেলা ও থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত মোট ২৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নরসিংদী জেলা সদরের বিভিন্ন পাড়া-মহল্লায় একযোগে এ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা সদরের তরোয়া, ঘোষপাড়া, পশ্চিম দত্তপাড়া, কোনাপাড়া ও বকুলতলাসহ স্পর্শকাতর এলাকাগুলোতে রাতভর অভিযান চালানো হয়। এসময় মাদক বেচাকেনা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি একটি অপহরণ মামলার আসামি, সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত নারী ও পুরুষদের গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, শহরকে মাদকমুক্ত করার অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃতদের পরিচয় ও নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদক ও সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরাধ দমন ও মাদকের বিস্তার রোধে জেলা জুড়ে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯

আপডেটের সময়: ০৪:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬