Dhaka ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯

50 / 100 SEO Score
print news

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪০১ বোতল পরিত্যক্ত বিদেশি মদ উদ্ধার করেছে এলিট ফোর্স র‍্যাব-৯। সোমবার গভীর রাতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের একটি আবাদি জমি থেকে এসব মাদকের চালান জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ২টা ৫ মিনিটে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গ্রামের একটি ফসলি জমির ভেতরে তল্লাশি চালানো হয়। সেখানে তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৪০১ বোতল বিদেশি মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনার সাথে জড়িত কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে অসাধু মাদক কারবারিদের চিহ্নিত করতে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকের চালানটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাবের এ ধরনের সীমান্ত ও অভ্যন্তরীণ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯

আপডেটের সময়: ০৫:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬