Dhaka ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি এমপি হলে দৌলতপুরকে গ্রাম থেকে শহর করবো- এস এম জাহিদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ৩৩১ সময় দেখুন
print news

এস কে রাসেল,স্টাফ রিপোর্টার: স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের জনশক্তিকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ । তিনি আরো বলেছেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে পিছিয়ে পড়া জেলা ও উপজেলা গুলোতে রাস্তা ঘাট কলেজ ও মেডিকেল স্থাপন করে সেসব জেলা ও উপজেলাকে এগিয়ে নেয়া।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় কলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালাউদ্দিন মাহমুদ জাহিদ।

এস এম জাহিদ বলেন, রাজনীতি ও মানুষের প্রতি তিনি নিবেদিত। মানুষের সেবা এবং নিজ এলাকা ও দেশের উন্নয়ন করতেই তিনি এবার সংসদ সদস্য হতে চান। সে কারণেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের ঘিওর, শিবালয়, দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত ১ আসনে নৌকা প্রতীক প্রত্যাশা করছেন তিনি। এই আসনের জনসাধারণের উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তাকেই মনোনয়ন দিবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কল্যানে সারাদেশে বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা,ভিজিএফ কার্ড,গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করা সহ নানাবিধ উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার নৌকায় ভোট চান তিনি।

এ সময় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজৈন্ট নুরুল হক, চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সফিক,জেলা আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক ভিপি ফরহাদ, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, কলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন,দৌলতপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা সহ অন্যান্যরা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

আমি এমপি হলে দৌলতপুরকে গ্রাম থেকে শহর করবো- এস এম জাহিদ

আপডেটের সময়: ০৮:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩