Dhaka ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

ঝালকাঠির কাঁঠালিয়ায় সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিমকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়েছে। রবিবার (৫ জুলাই) পৃথক দুটি অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টরা তাকে এই বিদায় সংবর্ধনা প্রদান করেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত শিক্ষক সমিতির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। বক্তারা শিক্ষা ক্ষেত্রে মু. আনোয়ার আজিমের অবদান ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহরসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
একই দিন পৃথক আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ট্রেনিং সেন্টারে উপজেলার বিভিন্ন মাদ্রাসার উদ্যোগে আরও একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এতেও প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।
অনুষ্ঠানগুলোতে বিদায়ী কর্মকর্তা মু. আনোয়ার আজিম তার কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

আপডেটের সময়: ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬