Dhaka ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে ইজিবাইক চালককের গলা কাটা লাশ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ৩৮১ সময় দেখুন
print news

মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি:
রবিবার বগুড়ার কাহালুতে দুর্বৃত্তরা মোঃ ইসমাইল হোসেন( ৪৫) নামের এক ইজিবাইক চালককে নৃশংস ভাবে গলা কেটে হত্যা করেছে। শনিবার রাতে কোন এক সময় কাহালু উপজেলার কাহালু আঘোরশাল রাস্তায় দলগাড়া গ্রামের পূর্ব পাশে রাস্তায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে কাহালু পৌর এলাকার উলট্র মধ্য পাড়ার ইব্রাহিম আলীর ছেলে মোঃ ইসমাঈল হোসেন প্রতিদিনের ন্যায় রােজগারের জন্য ইজিবাইক নিয়ে রাস্তায় বের হয়। ঐ দিনরাতে দুর্বৃত্তরা কোন এক সময় পরিকল্পিত ভাবে কাহালু পৌর সদর থেকে ইসমাইল হোসেনের একটি ইজিবাইক ভাড়া নিয়ে কাহালু আঘোরশাল রাস্তায় দিকে রওনা দেয়। পথিমধ্যে দলগাড়া গ্রামের পূর্ব পাশে রাস্তায় পৌছিলে দুর্বৃত্তরা চালক ইসমাইলকে ধরে গলায় উপুর্যুপরি ছুরিকাহত করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ইজিবাইকটি ঐ রাস্তায় একটি ঈদগাহ মাঠের কাছে ফেলে যায় । রোববার সকাল ৬ টার দিকে স্থানীয় লোকজন ইসমাইলের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে কাহালু থানা পুলিশ ও তার পরিবারকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটির সুরুতহাল তৈরি করে থানায় নিয়ে আসে। কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান এ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন । মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান লাশের ময়না তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা। এঘটনায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুর রশিদ ও কাহালু নন্দীগ্রাম এলাকার দায়িত্ব প্রাপ্ত এ সার্কেল মোঃ ওমর আলী ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

কাহালুতে ইজিবাইক চালককের গলা কাটা লাশ উদ্ধার

আপডেটের সময়: ০৫:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩