Dhaka ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

চার প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা 

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ৩০৫ সময় দেখুন

মো: উজ্জ্বল রানা,চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গায় জেলায় নানা অনিয়মের অভিযোগের কারণে চার প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা যাই, অভিযানে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কসমেটিকসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ ও অবৈধ কসমেটিকস বিক্রির অপরাধে কার্পাসডাঙ্গা বাজারে মেসার্স শোভন স্টোরের মালিক মো. শাহিন আকতারকে পাঁচ হাজার টাকা, মেসার্স সাব্বির কসমেটিকসের মালিক মো. সাব্বির আহম্মেদকে সাত হাজার, মেসার্স ইমদাদুল কসমেটিকসের মালিক মো. ইমদাদুল হককে পাঁচ হাজার টাকা এবং মেসার্স সেলিম স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানের মালিক মো. সেলিমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খারাপ কসমেটিকসগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

এসময় ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান ও কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টিম।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

চার প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা 

আপডেটের সময়: ০২:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩