Dhaka ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

জনসেবায় স্বচ্ছতা নিশ্চিতে, রৌমারী-চর রাজিবপুর মাঠে জেলা প্রশাসক

লিটন সরকার–রৌমারী (কুড়িগ্রাম)◼️

কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা মঙ্গলবার(৮ জুলাই) রৌমারী ও চর রাজিবপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং দাফতরিক কার্যক্রমের গুণগত মান, জনসেবার অগ্রগতি এবং চ্যালেঞ্জসমূহ সম্পর্কে খোঁজখবর নেন।

সকাল ৯টায় জেলা প্রশাসক রৌমারী উপজেলায় পৌঁছান এবং পরিদর্শন কার্যক্রম শুরু করেন। তার নির্ধারিত জুলাই ২০২৫ পরিকল্পনা অনুযায়ী তিনি রৌমারী থানা, দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ একাধিক দপ্তর ঘুরে দেখেন। পরে তিনি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়, চর রাজিবপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ এবং একটি ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন।

প্রত্যেকটি স্থানে জেলা প্রশাসক স্থানীয় সমস্যা, জনসেবার মান, কাগজপত্রের স্বচ্ছতা এবং কর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসকের এই পরিদর্শনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

জনসেবায় স্বচ্ছতা নিশ্চিতে, রৌমারী-চর রাজিবপুর মাঠে জেলা প্রশাসক

আপডেটের সময়: ০১:২১:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫