Dhaka ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

নিরাপত্তার ঝুঁকিতে পরীক্ষা, স্থগিত হলো কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা

মোঃ সাকিবুল হাসান–কুমিল্লা জেলা◼️

অতি ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শামসুল ইসলামের বরাত দিয়ে জানা যায়, টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামসহ আশপাশের বিভিন্ন এলাকায় পানি বাড়তে শুরু করেছে। এতে করে অনেক কেন্দ্রে পৌঁছানো অনিরাপদ হয়ে পড়ে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষার নির্ধারিত রুটিন অনুযায়ী, ১০ জুলাই বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে স্থগিত পরীক্ষাগুলোর পুনঃনির্ধারিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট বোর্ড সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই নতুন তারিখ জানানো হবে।

চলমান বন্যা পরিস্থিতি ইতোমধ্যে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। শহরের অনেক এলাকা পানির নিচে থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই দ্রুত সিদ্ধান্ত নেয় কুমিল্লা শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, গত ২৬ জুন থেকে সারাদেশে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর রাখতে এবং প্রস্তুতি অব্যাহত রাখতে অনুরোধ জানানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

নিরাপত্তার ঝুঁকিতে পরীক্ষা, স্থগিত হলো কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা

আপডেটের সময়: ১১:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫