Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময় রাজধানীর মুগদা থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

নেত্রকোনায় ‘সাইবার মনিটরিং সেন্টার’ উদ্বোধন

  • প্রান্ত চৌধুরী
  • আপডেটের সময়: ০২:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ২৮৪ সময় দেখুন
print news

প্রান্ত চৌধুরী,নেত্রকোনা সংবাদদাতা: নেত্রকোনায় ‘সাইবার মনিটরিং সেন্টার’ ও ‘ক্রাইম অ্যান্ড অপস মনিটরিং সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সেন্টার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন।অনলাইনে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের দ্রুত শনাক্ত করে সহজেই আইনের আওতায় আনতে পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত হলো এই ‘সাইবার মনিটরিং সেন্টার’ ও ‘ক্রাইম অ্যান্ড অপস মনিটরিং সেন্টার’।সাইবার মনিটরিং সেন্টার উদ্বোধন শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন। তিনি বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ ও শনাক্তকরণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

এ সময় বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমানডেন্ট জান্নাত আফরোজ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. হারুন অর র‌শিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) মো. সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অ‌তিরিক্ত পু‌লিশ সুপার (‌সদর সার্কেল) শাহ শিবলী সাদিকসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

নেত্রকোনায় ‘সাইবার মনিটরিং সেন্টার’ উদ্বোধন

আপডেটের সময়: ০২:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩