Dhaka ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় জলাবদ্ধতা-পরিবেশ সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • এম জালাল উদ্দীন
  • আপডেটের সময়: ০৮:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ৩৪৯ সময় দেখুন

খুলনা প্রতিনিধি:খুলনার পাইকগাছায় জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা বিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেছেন, নদী না বাঁচলে সভ্যতা টিকবে না। জয়বায়ুর বিরুপ প্রভাবে জলাভূমি এখন নিচু হয়েছে, আর নদী ভরাট হয়ে উচু ভূমিতে পরিনত হয়েছে।

এক সময়ের ক্ষরস্রোতা শিবসা ও হাড়িয়া নদীতে পলি জমে মৃত্যুপ্রায় অবস্থায় পৌঁছেছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে বক্তারা সরকার বা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন মৃত্যুপ্রায় শিবসা ও হাড়িয়া নদীতে প্রবাহ সৃষ্টি করতে হলে খননকার্য সম্পন্ন করে অবাধ জোয়ারভাটা ( টিআরএম) চালু করলে এলাকার জলবদ্ধতা থেকে রেহাই পাওয়া যাবে।

৯ ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও পানি কমিটির আয়োজনে উক্ত অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।

উত্তরণ প্রতিনিধি দিলীপ কুমার সানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি কমিটির নেতা অবঃ প্রধান শিক্ষক কামরুজ্জামান,মুক্তিযোদ্ধা হেদায়েত হোসেন টুকু, রনজিৎ কুমার সরকার,শিক্ষক সুকৃতি মোহন সরকার,প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, উত্তরণ ম্যানেজার নাজমূল বাশার ও মাহফুজা খানম, সাবেক ইউপি সদস্যা নাজমা কামাল ও কানিজ আহমেদ বৈশাখী প্রমুখ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

পাইকগাছায় জলাবদ্ধতা-পরিবেশ সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩