Dhaka ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত পর্যটক, উন্নয়নের স্বপ্ন দেখছে নেত্রকোনা

মো: আজিজ নেত্রকোনা প্রতিনিধি◾

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা এখন পর্যটনের এক সম্ভাবনাময় স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হয়ে উঠছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিজয়পুর চিনামাটির পাহাড়, রানীখং মিশন এবং ভারতের সীমান্ত ঘেঁষা পাহাড়ি অঞ্চল পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

প্রতিদিনই দূরদূরান্ত থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসছেন এই এলাকায়। বিশেষ করে ছুটির দিনে এই অঞ্চলে পর্যটকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। স্বচ্ছ নীল জলরাশি, পাহাড়ি পথ আর চিনামাটির সৌন্দর্য যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি।

তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই এলাকাটি অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট সম্ভাবনাময়। দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে দাবি উঠেছে দুর্গাপুর দিয়ে একটি স্থলবন্দর চালুর। স্থানীয় উপজাতি এবং হিন্দু সম্প্রদায়েরও এটি একটি পুরনো ও যৌক্তিক দাবি।

দুর্গাপুর স্থলবন্দর চালু হলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এতে জীবনযাত্রার ব্যয় কমবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় পর্যটন শিল্পের প্রসার ঘটবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণও পাবে বাড়তি সুযোগ-সুবিধা।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে দুর্গাপুর এলাকায় পর্যটনের বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যও একটি নতুন মাত্রা পাবে। আর সেই পথ ধরেই নেত্রকোনার দুর্গাপুর হতে পারে দেশের অন্যতম পর্যটন ও বাণিজ্য কেন্দ্র।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত পর্যটক, উন্নয়নের স্বপ্ন দেখছে নেত্রকোনা

আপডেটের সময়: ০৫:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫