Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সরকারিকরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ৩২৯ সময় দেখুন
print news

মুহাম্মদ আতিকুর রহমান হান্নান,বাঁশখালী প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামে বাঙ্গালী জাতীর স্থপতি বঙ্গবন্ধুর নামে একটি মাত্র উচ্চ বিদ্যালয় আছে। এটা দেশ স্বাধীন হওয়ার আগে প্রতিষ্ঠা লাভ করে। ঐতিহ্য আর গৌরবের স্মৃতিগাঁথা এ বিদ্যালয়টি সরকারিকরণ হয়েছে।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়টি ১৯ অক্টোবর ২০২৩ তারিখ থেকে ‘বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ করা হলো।
গত ২৫ অক্টোবর শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারীকৃত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রোকেয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণাটি প্রকাশিত হয়।
বিদ্যালয়কে সরকারি করণের জন্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শীলকূপের স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এ বিদ্যালয়টিকে সরকারিকরণের আশ্বাস দিয়েছিলেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে তা বাস্তবায়ন হয়েছে।
বিদ্যালয়টি সরকারী হওয়ার প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক মো. ওমর ফারুক বলেন, ‘স্কুলটি সরকারি করণ হওয়ায় আমরা সবাই খুশি। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী এবং বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদ্যসদের কাছে।’
মিয়া পরিবারের খ্যাতিমান সন্তান মরহুম শেখ মর্তুজা আলী চৌধুরীর দানকৃত জায়গার উপর বর্তমান স্থানে ১৯৭০ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে বিদ্যালয়টি স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সরকারিকরণ

আপডেটের সময়: ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩