Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময় রাজধানীর মুগদা থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

বিশ্বকাপ থেকে সবার আগেই বিদায় নিল বাংলাদেশ,উত্তর খুঁজে পাচ্ছেন না সাকিব

print news

স্পোর্টস ডেস্ক:সাকিব আল হাসান
ক্রিকেট বিশ্বকাপের চলমান ১৩তম আসর থেকে সবার আগেই বিদায় নিল বাংলাদেশ। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় টাইগাররা। এদিন খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না।

এদিন ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ের কারণে ৪৩.৩ ওভারে ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান।

খেলা শেষে সাকিব বলেন, উইকেট সত্যিই ভালো ছিল কিন্তু আমরা পর্যাপ্ত রান করতে পারিনি। আমরা শুরুতেই উইকেট হারিয়েছি। আমরা বড় কোনো পার্টনারশিপও গড়তে পারিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও আমাদের আরো ভালো করা উচিত ছিল।

পাকিস্তানের দাপুটে জয়ে বাবর আজমের নেতৃত্বাধীন দলটিকে কৃতিত্ব দিয়ে সাকিব বলেন, পাকিস্তান প্রথম দশ ওভারে ভালো করেছে, এজন্য তাদের কৃতিত্ব দিতে হবে। আমাদের ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে হবে। আমার আত্মবিশ্বাসও কম ছিল। এ পর্যায়ে অনেক কিছু পরিবর্তন করা কঠিন বলে মনে হয়।

সাকিব আরও বলেন, এই মুহূর্তে আমাদের একটি দল হিসেবে পারফর্ম করতে হবে। দলের এমন পারফরম্যান্সের জন্য আমরা উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না।

দলের বাজে পারফরম্যান্সের পরও দর্শকরা সমর্থন করে যাওয়ার তাদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, আমরা যেখানেই যাই, ভক্তরা মাঠে আসেন এবং সর্বদা আমাদের পেছনে থেকে সাহস জোগান। এজন্য তাদের ধন্যবাদ। সমর্থকরাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে সবার আগেই বিদায় নিল বাংলাদেশ,উত্তর খুঁজে পাচ্ছেন না সাকিব

আপডেটের সময়: ১২:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩