Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

লালপুরে পুকুরে ভাসছিল শিশুর লাশ

1 / 100 SEO Score
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে বনি নামে তিন বছরের এক শি শুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের মোমিনপুর খাঁপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশু বনি ওই গ্রামের ফারুক খানের ছেলে।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বনি নামে এক শিশু বাড়ির পাশে নিজস্ব একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে মারা গেছে।
নিহত শিশুর চাচাত দাদা হাফিজুর রহমান খাঁ জানান, বুধবার সকালে বাড়ির ওঠানে বনিকে রেখে তার মা জেসমিন খাতুন গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় বনি খেলতে খেলতে বাড়ির পাশে নিজস্ব একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বনিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিববারের সদস্যরা। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

লালপুরে পুকুরে ভাসছিল শিশুর লাশ

আপডেটের সময়: ১০:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩