Dhaka ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময় রাজধানীর মুগদা থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা ও আ.লীগ কার্যালয়ে প্রেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

  • মোঃ সাহেব আলী
  • আপডেটের সময়: ০৭:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ২৯৮ সময় দেখুন
print news

মোঃ সাহেব আলী,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মুক্তিযোদ্ধা কার্যালয় ও ২টি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিএনপি ও জামায়াতের দিকেই অভিযোগ করছেন।
জানা যায়, শুক্রবার (২ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় শাহজাদপুর উপজেলার পোরজনা বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয় ও ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। একই রকমভাবে উপজেলার বেলতৈল ইউনিয়ন আ.লীগ কার্যালয়েও পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থাল গুলোতে উপস্থিত হয়, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাসার ও পরিদর্শক তদন্ত মো. সাখাওয়াত হোসেন।
এসময় উপজেলা আ.লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, পৌর ছাত্রলীগের সভাপতি রানা শেখ, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক নুর হোসেন রুবেল, পোরজনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সুনীল সাহা, বেলতৈল ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মামুন ব্শ্বিাস, সাধারণ সম্পাদক আবুল হাশেম বকুল প্রমূখ।
এসময় উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামায়াত চক্র দেশব্যাপী অগ্নি সন্ত্রাস, খুন, নৈরাজ্যের ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতার নায়ক বীর মুক্তিযোদ্ধাদের কার্যালয়ে ও পোরজনা ইউনিয়ন আ.লীগ কার্যালয় এবং বেলতৈল ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করেছে।
বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধ জনগন প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশ আ.লীগের নেতাকর্মীরা আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি রাজপথে থেকে জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করেছে।
এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জান বলেন, পোরজনা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কার্যালয়, আ.লীগ কার্যালয় ও বেলতৈল ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে পেট্রোল নিক্ষেপের খবর পেয়ে দ্রুপ পুলিশের দুটি দল ঘটনাস্থল গুলোতে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলমত হিসেবে বেশকয়েকটি পেট্রোল বোমার খালি বোতল উদ্ধার করা হয়েছে। নাশকতার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেথ্য. দলীয় কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে উক্ত ইউনিয়ন আ.লীগের উদ্দোগে আজ শুক্রবার বিকাল ৪টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

শাহজাদপুরে মুক্তিযোদ্ধা ও আ.লীগ কার্যালয়ে প্রেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

আপডেটের সময়: ০৭:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩