Dhaka ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে আবারও অটো চালকের মরদেহ উদ্ধার

print news

এফ এম সিফাত হাসান,জেলা প্রতিনিধি,শেরপুরঃ ঝিনাইগাতীতে ৮ দিনের মাথায় আবারো অটোরিক্সা চালক খুন হয়েছে। ৮ অক্টোবর (রবিবার) সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়ায় ধানক্ষেত থেকে গলায় রশি পেচানো শাহ আলম (৫২) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহ আলম পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ধাতুয়া গ্রামের জসিম উদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ জানায়, নিহত শাহ আলম তার অটোরিকশা নিয়ে গতকাল তার বাড়ি থেকে বের হয়ে আসে। সে আর বাড়ি ফিরে নাই। আজ সকালে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে ঝিনাইগাতী উপজেলার কুচনিপাড়ায় মেইন পাকা সড়কের পাশে একটি ধান ক্ষেত থেকে শাহ আলমের লাশ উদ্ধার করা হয়। এসময় তার গলায় রশি পেচানো ছিলো। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা শাহ আলমকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ।
উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর একই উপজেলায় আরব আলী নামের আরেক অটোরিকশা চালক খুন হয়। ওই ঘটনায় ৭ জন গ্রেপ্তার হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

শেরপুরের ঝিনাইগাতীতে আবারও অটো চালকের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৪:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩