Dhaka ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার

এফ এম সিফাত হাসান,জেলা প্রতিনিধি,শেরপুরঃ মঙ্গলবার রাতে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের কাচারীপাড়া ও ছালুয়াতলা মরাখালি এলাকা থেকে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।জড়িতদের গ্রেফতার এবং ৪৮ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের কাচারীপাড়া মহল্লার সাগর চন্দ্র মন্ডল (২০) ও রাতুল সূত্রধর (১৯)। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অভিযানকালে কৌশলে পালিয়ে গেছে আরও এক মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে প্রথমে শহরের কাচারীপাড়া মহল্লা থেকে রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ৫ বোতল মদসহ সাগর চন্দ্র মন্ডল ও রাতুল সূত্রধরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে ছালুয়াতলা গ্রামের মরাখালি এলাকার ভজন নামে আরেক মাদক কারবারির বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় গোয়ালঘরের মাটির নিচ থেকে একই ব্র্যান্ডের আরও ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এর আগেই ভজন পালিয়ে যান।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, এ বিষয়ে রাতেই গ্রেপ্তারকৃত ও পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতককে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার

আপডেটের সময়: ০৪:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩