Dhaka ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরাতে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত  

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ৩৫৩ সময় দেখুন
print news

তামিম বিল্লাহ, 
জেলা প্রতিনিধি,সাতক্ষীরাঃ
বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় শহরের পিৎজা মিলানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্ক’র সহযোগিতায় সুশাসন’র জন্য সুজন সাতক্ষীরা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আগে জানতে হবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যটা কি। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নতুন প্রজন্মকে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাদের ধারনা দিতে হবে। ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশকে মহান স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করেছেন।তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ একটি ভালো অবস্থানে আছে। আমরা দেশ ও জাতির স্বার্থে যে কোনভাবেই সামাজিক সম্প্রীতি বজায় রাখবো এটাই আমাদের মূল লক্ষ্য।” 

এসময় অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক আধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শশাঙ্ক বরণ রায়, বিশিষ্ট সংস্কৃতি কর্মী জেলা শিল্পকলা একাডেমীর সেক্রেটারী শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পবিত্র মোহন সরকার, সুশাসনের জন্য সুজন সাতক্ষীরার সেক্রেটারি শেখ হেদায়েতুল ইসলাম, মুফতি আক্তারুজ্জামান,  খ্রিস্টিয় সমাজের প্রতিনিধি হেনরি সরদার, ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র সদস্য মুশফিকুর রহিম, পবিত্র কুমার, তামান্না পারভীন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী রাসেল আহমেদ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সাতক্ষীরাতে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত  

আপডেটের সময়: ০৭:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩