Dhaka ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ টাকা বেশিতে পেঁয়াজ বিক্রি করে জরিমানা গুনলেন ২০ হাজার

  • আবুল হাছান
  • আপডেটের সময়: ০৭:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৩২৬ সময় দেখুন
print news

আবুল হাছান,সদর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২৫ টাকা বেশিতে পেঁয়াজ বিক্রির অপরাধে নুরনবী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভাউচার না রাখায় আরও তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৩০ অক্টোবর) দুপুরে বসুরহাট বাজারের ওই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভুঁইয়া।
তিনি বলেন,সকালে অফিসে এসে ফেসবুকে দেখি অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগ করেছেন ভোক্তারা। পরে বাজারে গিয়ে অভিযোগের সত্যতা পাই। ৮৫ টাকার পেঁয়াজ ১১০ টাকায় বিক্রির অপরাধে নুরনবী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি খবরে অভিযানে নামেন ইউএনও মো. মেজবা উল আলম ভুঁইয়া। পরে চার প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

২৫ টাকা বেশিতে পেঁয়াজ বিক্রি করে জরিমানা গুনলেন ২০ হাজার

আপডেটের সময়: ০৭:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩