Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাক সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত ১ আহত ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ৩১৪ সময় দেখুন

রোকনুজ্জামান রুবেল,জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাট  হিচমী হিলি বাইপাস রোডে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার ধাক্কায় হাসপাতালে নেওয়ার পথে হারুনুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের ভাই-বোন ও সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ ২০২৪ ইং) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে, নিহত হন হারুনুর রশিদ (৬০) সদর উপজেলার কড়ই হাজীপাড়া গ্রামের সোলায়মান আলী ছেলে। আহতরা হলেন সদর উপজেলার কড়ই মাদ্রাসার মধ্যপাড়া এলাকার রিয়াদ (১৮) ও তার ছোট বোন শ্রাবণী (১৪) এবং সিএনজি অটোরিকশাচালক  তোজাম্মেল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার হিচমি হিলি বাইপাস রোডে রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল। সিএনজিটি যাত্রী নিয়ে কড়ই এলাকায় যাওয়ার সময় দাঁড়িয়ে থাকার ট্রাকে ধাক্কা দেয়। এসময় সিএনজি অটোরিকশাটির চালকসহ চারজন আহত হন। আহতদের স্থানীয়রা ২৫০ শয্যা জয়পুরহাট জেলা আধুনিক  হাসপাতালে নেওয়ার সময় হারুনুর রশিদ নামে এক বৃদ্ধর মৃত্যু হয়। আহত তিনজন হাসপাতালে ভর্তি। পরে সিএনজি অটোরিকশা চালক পালিয়ে যান।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন করির জানান, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রী ভাই সিএনজি ধাক্কা দিলে একজন মৃত্যু হয়েছে ও ড্রাইভার সহ তিনজন আহত হয়েছে। ড্রাইভার হাসপাতাল থেকে পালিয়ে গেছে, সিএনজি জব্দ করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাক সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত ১ আহত ৩

আপডেটের সময়: ০৮:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪