Dhaka ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

মাদকসহ আটক ‘মাদক সম্রাজ্ঞী’ সালি, পুরনো চিত্রের পুনরাবৃত্তি

মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️

বগুড়ার কাহালু উপজেলায় আবারও ইয়াবাসহ ধরা পড়লেন আলোচিত মাদক সম্রাজ্ঞী সালিমা বেগম ওরফে সালি (৬০)। শুক্রবার দিবাগত রাতে কাহালু থানা পুলিশের এক অভিযানে তাকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কাহালু থানার এএসআই মোজাম্মেল হক ও এএসআই শাহিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কাহালু বাজার সিএনজি স্টেশনের পাশের মাইশা হোটেলের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক সালিমা বেগম কাহালু উপজেলার লক্ষীপুর মলপুকুর গ্রামের মৃত হারেজ আলীর স্ত্রী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এই নারী একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মাদক মামলা।

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারের পর জামিনে বের হয়ে আবারও পুরনো পেশায় ফিরে যান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পরও মাদক বাণিজ্য বন্ধ হয়নি তার।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই ধরণের চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তিই পারে এলাকাকে মাদকমুক্ত রাখতে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

মাদকসহ আটক ‘মাদক সম্রাজ্ঞী’ সালি, পুরনো চিত্রের পুনরাবৃত্তি

আপডেটের সময়: ০৭:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫