Dhaka ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময় রাজধানীর মুগদা থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

মায়ানমার থেকে প্রায় ২ বছর পর কারাভোগ শেষে দেশে ফিরলো ২৯ বাংলাদেশী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৪৪৩ সময় দেখুন
print news

লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে মায়ানমার থেকে ২৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে মায়ানমার। আজ ( মঙ্গলবার ০৩ই অক্টোবর) সকালে মংডুতে ২ বিজিবি ও মায়ানমার বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের বাংলাদেশের (বিজিবি’র) কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে ফেরতকৃত বাংলাদেশীরা ২০২১ সালের বিভিন্ন সময়ে (সাগরে মাছ , নাফ নদীতে মাছ শিকার এবং মালয়েশিয়া যাত্রাকালে) মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের আটক করে।

বিজিবি জানায়,সকাল ১০ ঘটিকার সময় মংডুতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং মায়ানমার মংডুর ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লে. কর্নেল ইয়ে ওয়াই শো-এর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলের মাধ্যমে তাদের উভয়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কারাভোগ শেষে ফেরত বাংলাদেশিদের মধ্যে রয়েছে টেকনাফের ৭ জন, উখিয়ার ৩ জন, মহেশখালীর ১৩ জন, রাঙ্গামাটির ৩ জন এবং বান্দারবানের ৩ জন।

সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এসব তথ্য জানান।

সেখানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী, টেকনাফ-২ বিজিবি উপঅধিনায়ক মেজর মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক প্রমুখ।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ সংবাদ সম্মেলনে জানান, ওই ২৯ জন বাংলাদেশিকে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর বাংলাদেশ ও মায়ানমারের বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়। তাদের সকলের স্বাস্থ্য পরীক্ষা শেষ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

মায়ানমার থেকে প্রায় ২ বছর পর কারাভোগ শেষে দেশে ফিরলো ২৯ বাংলাদেশী

আপডেটের সময়: ১১:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩