Dhaka ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

আমার পোশাক নয়, ডিপজলের আচরণ অশ্লীল – ইধিকা পাল

বিনোদন ডেস্ক:শাকিব খানের সঙ্গে প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। কলকাতায় নায়িকা তকমা না পেলেও ঢাকায় পেয়েছেন রানির মর্যাদা। অর্থাৎ অভিষিক্ত সিনেমায় পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ।
এই এক ছবি রীতিমতো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তবে ইধিকার অভিনয়কে ইতিবাচকভাবে না দেখে উলটো অশ্লীল পোশাক পরেন অভিনেত্রী- এমজন মন্তব্য করেন বাংলাদেশি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এই মন্তব্যের উত্তর দিলেন ইধিকা।
ডিপজলের মন অশ্লীল বলে মন্তব্য করলেন তিনি।
সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে ডিপজলকে নিয়ে ইধিকাকে বলতে শোনা যায়, ‘ওনাকে সিনেমার লর্ড বলা হয়। উনি বড় মাপের মানুষ। তাকে তো আমার আলাদা করে কিছু বলার নেই। আমি ইন্ডাস্ট্রিতে আসা ছোটখাট একজন মানুষ। যতদূর ধারণা তিনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি।’
এরপর প্রশ্ন ছুড়ে দিয়ে ইধিকা বলেন, ‘আমার শুধু একটা প্রশ্ন আছে ওনার কাছে। অশ্লীল কোনটা? সামাজিক মাধ্যমে বা আমার এ পর্যন্ত যে কয়েকটা কাজ আছে তাতে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না। অশ্লীল কোনটা, এই প্রশ্নটাই তার উদ্দেশে করা। আরেকটি কথা একটু ব্যক্তিগতভাবে জানতে চাইব। উনি আমার চেয়ে অনেক সিনিয়র। তার থেকে এমন কথা আমি আশা করিনি। অশ্লীল শুধু পোশাক আশাক হয় না। মানুষের আচরণেও হয়। আর পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ বলে মনে হয় আমার।’
সম্প্রতি ঢাকায় এসেছেন ইধিকা। ধানমন্ডির এই প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন তিনি। জানা গেছে, ফরিদপুরে একটি ডকুমেন্টারি ফিল্মের শুটিং করতে যাবেন তিনি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

আমার পোশাক নয়, ডিপজলের আচরণ অশ্লীল – ইধিকা পাল

আপডেটের সময়: ০৭:৩৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩