Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

দুর্নীতির শেষ কোথায় আধলা ইট দিয়ে রাস্তা নির্মাণ

print news

মোঃ রেজাউল করিম,
ক্রাইম ইনভেস্টিকেটর,ময়মনসিংহ:
গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা বাজার হতে ভূটিয়ারকোনা পূর্বপাড়া পর্যন্ত ১.৫৫ কিলোমিটার পাকা সড়ক নির্মাণে অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এলজিইডি অফিস সুত্রে জানা গেছে, ৭৫ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার সড়ক নির্মাণের কার্যাদেশ পায় জামালপুর জেলার অনন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্টান।

গত শুক্রবার ৫ অক্টোবর বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় ঠিকাদারী প্রতিষ্টানের নেই প্রকল্পের কোন সাইনবোর্ড পাওয়া যায়নি তদারকি কোন কর্মকর্তা নিন্মমানের ইটের খোয়া ও অর্ধেক ইট ও রাবিশ দিয়ে ঠিকাদারের ইচ্ছে মতে চলছে রোলিং এর কাজ। পাওয়া যায়নি এলজিইডি অফিসের কোন লোক। দশ ফুট প্রস্থের এই সড়কের নিচে প্রথমে ১০ ইঞ্চি বালু, ৬ ইঞ্চি বালু-নতুন ইটের খোয়ার মিশ্রণ না করেই শেষে ৬ ইঞ্চি ইটের খোয়া দিয়েই রাস্তার কাজ চলমান রয়েছে।
কিন্তু নিয়ম না মেনে ঠিকাদারের লোকজন পুরাতন ইটের খোয়া দিয়েই রাস্তা নির্মান করা হয়েছে। রাস্তার সীমানা প্রাচীরে নিন্ম মানের ইট ব্যবহার করতে দেখা যায়। ভূটিয়ারকোনা গ্রামের স্থানীয় বাসিন্ধারা জানান এ বছরের শুরুতে কাজ শুরু করা হলেও ১০ মাসেও কাজ শেষ করা হয়নি কাজের মান খুব খারাপ অবস্থা আপনিই দেখেন। আমরা ভোগান্তিতে আছি, ঠিকাদারের ইচ্ছে মতে কাজ করতেছে অফিসের লোকজন তেমন তদারকি করেনা ঠিকাদার যা ইচ্ছে তাই করতেছে আমরা কি কইয়াম।
স্থানীয় বাসিন্ধা বিদ্যা মিয়া জানান নষ্ট ও পচা ইট দিয়ে কাজ করছে দুই দিন পরে ঠিকাদার আবার ঠিক কইরা দিবো কি! জীবনেও দেখিনি আধলা ইট দিয়ে রাস্তা নির্মান করতে। আমরা ভালো মানের রাস্তা চাই। অনন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দেওয়ান জামান জানান এই কাজ ২০১৯ সালের ইটের রেইট দেওয়া আছে ৯ টাকা ৮০ পয়সা এই ইট দিয়ে কাজ করমো নাতে কি করবো, জালাপুর থেকে ইটের খোয়া আনার কথা বলতে চাইলে তিনি জানান, আমি ইন্ডিয়াতে খোয়া আনব এটা আপনার কি! ফসলি জমির মাটি রাস্তায় ফেলানোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান ড্রেজার দিয়ে ভিট বালু উঠে মাটি উঠে না।
কাজের দায়িত্বে থাকা কার্যসহকারী স্বপন মিয়ার মোবাইলে কাজের মানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান মৌকিক ভাবে স্যার আমাকে দায়িত্ব দিয়েছে আজকে আমি কাজ দেখতে যাইনি। অন্য আরেকজন খাইরুল ইসলামকে ও দায়িত্ব দেওয়া আছে উনাকে বলেন। কার্যসহকারী খায়রুল ইসলাম জানান, আমি আজ কাজ দেখতে যাইনি কি হয়েছে কাজ খারাপ হলে ভালো করে করতে হবে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বরণ দেব এর কাছে তদারকি কর্মকর্তার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আগে সাইফুল ইসলাম ছিল বর্তমানে স্বপনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমিও মাঝে মাঝে যাই,কি করব আধলা ইটের কথা জানতে চাইলে তিনি বলেন রাস্তায় ফালাইয়া ভাঙ্গবে সাইডে জায়গা নাই এখন আমি কি করবো।

তবে এলাকাবাসীর দাবি নিম্নমানের কাজ বন্ধ করে সঠিক মানের রাস্তার কাজ করা হোক এটাই প্রত্যাশা করেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

দুর্নীতির শেষ কোথায় আধলা ইট দিয়ে রাস্তা নির্মাণ

আপডেটের সময়: ০৮:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩