Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

ইসলাম অবমাননায় অভিযুক্ত শিক্ষিকা, নরসিংদীতে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

মোস্তফা মিয়া- নরসিংদী◾

নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৮ মে) দুপুরে কলেজ চত্বরে অধ্যক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, নাদিরা ইয়াসমিন তার ‘হিস্যা ম্যাগাজিন’ নামক প্রকাশনায় ইসলামি শরিয়াহ, হিজাব, পারিবারিক আইন ও মুসলিম নারীদের অধিকার নিয়ে কটাক্ষপূর্ণ ও ধর্মদ্রোহী বক্তব্য প্রকাশ করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও ধর্মীয় অনুভূতির প্রতি অবমাননাকর পোস্ট ও মন্তব্য ছড়িয়ে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি তৈরি করছেন তিনি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধু লেখনী নয়, বাস্তবেও তিনি ধর্মীয় মূল্যবোধের প্রতি অসহিষ্ণু আচরণ করছেন। এক ছাত্রী বলেন, “অনার্স পরীক্ষার দিন নামাজ পড়তে গেলে নাদিরা ম্যাডাম আমাকে বাধা দেন। বলেন—এটা ম্যাডামদের জায়গা, তোমার না। অথচ অন্যান্য ম্যাডামরা আমাকে সেখানে নামাজ পড়তে দিয়েছেন। ওই সময় উনি নিজে ব্যায়াম করছিলেন। একজন নারীবাদী হয়ে একজন নারীর ধর্ম পালনে বাধা দেওয়াটা দুঃখজনক।”

স্মারকলিপিতে আরও বলা হয়, একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের বক্তব্য ও আচরণ রাষ্ট্রীয় দায়িত্ববোধ এবং নৈতিকতা পরিপন্থী। তার এই কর্মকাণ্ড ধর্মীয় সহনশীলতা ও সামাজিক ভারসাম্যে চরম আঘাত হেনেছে।

শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের কাছে অধ্যাপক নাদিরা ইয়াসমিনের কার্যক্রমের সুষ্ঠু তদন্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা রোধে কঠোর নীতিমালা প্রণয়ন ও ভবিষ্যতে শিক্ষক নিয়োগে সামাজিক মূল্যবোধ বিবেচনায় রাখার আহ্বান জানান।

এ বিষয়ে নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, স্মারকলিপিটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত ও পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীদের এই উদ্যোগকে সচেতনতা ও ন্যায়ের পক্ষে সোচ্চার এক সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

ইসলাম অবমাননায় অভিযুক্ত শিক্ষিকা, নরসিংদীতে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

আপডেটের সময়: ০১:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫