Dhaka ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭১ টি ভারতীয় গরু উদ্ধার,আটক ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৪৭৭ সময় দেখুন

ইয়াছিন আলী খান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭১টি ভারতীয় গরু উদ্ধার, মামুন মিয়া নামে ১ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সুনামগঞ্জ জেলার ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসানের নেতৃত্বে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম পৃথক দু’টি অভিযান পরিচালনা করে ৭১টি ভারতীয় ষাড় গরুসহ গরু চোরাকারবারি মামুন মিয়াকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, সোমবার উপজেলার বাঘামারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃ মামুন মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৩৪টি ভারতীয় ষাড় গরুসহ চোরাচালানের সাথে জড়িত মামুন মিয়া (২৪)কে গ্রেফতার করা হয়।

দ্বিতীয় অভিযানে ধর্মপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র রফিকুল ইসলামের টিন ও ত্রির্পাল দিয়ে তৈরি অস্থায়ী ঘরে অভিযান পরিচালনা করে আরও ৩৭টি ভারতীয় ষাড় গরু উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চোরাচালানের সাথে জড়িত রফিকুল ইসলামসহ বাকি চোরাকারবারিরা পালিয়ে যায়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)বদরুল হাসান জানান, উদ্ধারকৃত সর্বমোট ৭১টি ভারতীয় ষাড় গরুর আনুমানিক বাজার মূল্য ৩৯ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীগণ পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় গরু বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৭১ টি ভারতীয় গরু উদ্ধার,আটক ১

আপডেটের সময়: ০৭:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩