Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

নরসিংদীতে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এইচ এম জাকির- নরসিংদী◾

নরসিংদী মডেল থানা পুলিশের একটি সফল অভিযানে প্রায় ৪৯ লক্ষ টাকা জরিমানাসহ ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ মাসুদ রানা (পিতা: মোঃ জসিম উদ্দিন), দীর্ঘদিন যাবত বিভিন্ন সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন।

১৩ মে (মঙ্গলবার ) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) নাছিম মিয়া, এএসআই (নিঃ) আল-আমিন ও এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন মুরাকুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

মোঃ মাসুদ রানার বিরুদ্ধে রয়েছে ১০টি সাজা পরোয়ানা ও ২টি সাধারণ (সিআর) গ্রেফতারি পরোয়ানা—মোট ১২টি গ্রেফতারি আদেশ। এসব মামলায় তিনি ৪৯ লাখ টাকার অধিক জরিমানা ও ৪ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নরসিংদী মডেল থানার এ অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ও সন্তোষের প্রতিফলন ঘটিয়েছে। পুলিশের এমন তৎপরতা অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

নরসিংদীতে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেটের সময়: ০৩:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫