Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

মধ্যরাতে ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ৩০৬ সময় দেখুন

এস,কে কৃষ্ণা,ঢাকা বিভাগীয় ব্যুরো চীফঃ মধ্যরাতে ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এমন বৃষ্টি ও ঝড়ো বাতাস।

শনিবার (২৩ মার্চ) রাত সোয়া দুইটার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়। ঝড়ের কারণে কোথাও গাছপাল ভেঙে পড়েছে কি না তা জানা যায়নি।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া দফতর ঢাকাসহ সাত বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার তথ্য জানিয়ে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমন অবস্থায় শনিবার রাত থেকে রোববার (২৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রাও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

মধ্যরাতে ঢাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

আপডেটের সময়: ০৯:৫০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪