Dhaka ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময় রাজধানীর মুগদা থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন সন্তানের জনকের মৃত্যু

print news

আব্দুল ওয়াদুদ,পটুয়াখালী:পটুয়াখালীর মির্জাগঞ্জে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম আকন (৩৩) নামের এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শহিদুল ওই গ্রামের হাশেম আকনের ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ঘটনার সময় একই বাড়ীর হারুন আকনের পুকুরে মাছ ধরার জন্য ইলেকট্রিক ওয়াটার পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কিছুক্ষন পরে প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য খাদিজা বেগম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইন মেনে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন সন্তানের জনকের মৃত্যু

আপডেটের সময়: ১০:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩