Dhaka ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

শেরপুরে ৩য় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ১ নং ওয়ার্ড জয়ী

print news

মোঃ হারুন অর রশিদ রিপন,শেরপুরের প্রতিনিধি: মাদকমুক্ত শেরপুর গড়ার শ্লোগান নিয়ে শেরপুরে শুরু হয়েছে ৩য় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩। শেরপুর পৌরসভার আয়োজনে ৯টি ওয়ার্ড দলকে নিয়ে ১১ অক্টোবর বুধবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মেয়র কাপ ফুটবলের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় ১ নং ওয়ার্ড দল ৩-১ গোলে ৮ নং ওয়ার্ড দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে ওঠেছে। শুরু থেকেই দু’টি দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি দারুণ জমজমাট হয়ে ওঠে। ৮ নং ওয়ার্ডের আক্রমণভাগের খেলোয়াড়দের ফিনিশিং দূর্বলতায় পর পর কয়েকটি আক্রমণ ব্যর্থ হঠাৎ খেলার ধারার বিপরীতে ২২ মিনিটে ১ নং ওয়ার্ডের স্ট্রাইকার মোর্শেদ পতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে গোল করলে তারা এগিয়ে যায়। কিন্তু বেশী সময় অপেক্ষা করতে হয়নি। একইরকম ফ্রি-কিকে ৮ নং ওয়ার্ডের ডিফেন্ডার অধিনায়ক রিপন ২৮ মিনিটে গোল করলে ১-১ সমতায় খেলা এগিয়ে যায়। বিরতির পর আবারো পেনাল্টি থেকে ১ নং ওয়ার্ডের স্ট্রাইকার মোর্শেদ গোল করলে ব্যবধান ২-১ হয়। পেনাল্টি নিয়ে ৮ নং ওয়ার্ডের খেলোয়াড়দের অসন্তোষ এবং সমর্থকরা উত্তেজিত হয়ে মাঠ থেকে ওঠে যাওয়ার চেষ্টা করে। এসময় প্রায় ৪ মিনিটের মতো খেলা বন্ধ থাকে।

পরে আবারো খেলা শুরু হলে ১ নং ওয়ার্ডের স্ট্রাইকার রনি খেলার ৫২ মিনিটে আরেকবার প্রতিপক্ষের জালে বল পাঠালে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ১ নং ওয়ার্ডের খেলোয়াড়রা। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শক্ত হাতে খেলা পরিচালনা করতে গিয়ে রেফারি গোলাম শাহরিয়ার রবিন মারাত্মক ফাউলের অপরাধে ১ নং ওয়ার্ডের মিডফিল্ডার মাসুম বাবুকে লালকার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। এছাড়া ১ নং ওয়ার্ডের ২ জন এবং ৮ নং ওয়ার্ডের ৩ জন খেলোয়াড়কে হলুদকার্ড প্রদর্শন করা হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করায় পৌর কর্তৃপক্ষকে দর্শকরা অভিনন্দন জানান।

এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডিডিএলজি তোফায়েল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, কাউন্সিলর বাবুল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের-এর সঞ্চালনায় এসময় পৌরসভার কাউন্সিলর ও পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারি, ডিএসএ-ডিএফএ’র কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, দুই দলের খেলোয়াড় এবং ক্রীড়ামোদি দর্শকরা উপস্থিত ছিলেন।

শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড দল নকআউট ভিত্তিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত নিজ নিজ ওয়ার্ডের স্থানীয় ফুটবলাররাই এতে খেলবেন। প্রতিটি ওয়ার্ড দলকে প্রতি খেলায় অংশগ্রহন মানি হিসেবে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ছাড়াও নগদ ১ লাখ ২৫ হাজার টাকা এবং ৭৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব মো. আব্দুল কাদির।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

শেরপুরে ৩য় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ১ নং ওয়ার্ড জয়ী

আপডেটের সময়: ০৫:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩