
আঃ জলিল–স্টাফ রিপোর্টার◼️
ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া চার বাংলাদেশি নাগরিক দীর্ঘদিন কারাভোগ শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, ফেরত আসা চারজন বাংলাদেশিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা কর্তৃক আইনি কার্যক্রম সম্পন্ন করে তাদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার কাছে হস্তান্তর করা হবে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন:
সাইফুল চুন্নু খান (৩০), গ্রাম: বুড়িখালী, থানা: নড়াইল সদর, জেলা: নড়াইল,মোছাঃ নূরজাহান বেগম (২৮), গ্রাম: দোহর শেখতি, থানা: নড়াইল,পারভেজ শাখি (২২), গ্রাম: পেরুলি কালিয়া, থানা: নড়াইল,রেকসোনা (১৯), গ্রাম: কেড়াগাছি, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা।
ভারতে অবৈধভাবে অবস্থান ও আটক হওয়ার পর তারা একটি নির্দিষ্ট সময় কারাভোগ করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের ফেরত আনা হয়।
বাংলাদেশ-ভারত সীমান্তে এ ধরনের ঘটনায় মানবিক বিবেচনায় আইনানুগ পদ্ধতিতে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 
















