Dhaka ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

আনোয়ার হোসেন বাচ্চু: চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে পরীক্ষিত এক নাম

print news

◼️আরিফুর রহমান–লক্ষ্মীপুর সদর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির আসন্ন কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জননেতা আনোয়ার হোসেন বাচ্চু। তিনি শুধু দলের একনিষ্ঠ কর্মী নন, বরং ১৭ বছর ধরে দলের দুঃসময়ে মানুষের পাশে থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন নির্ভরযোগ্য, পরিশ্রমী ও সাহসী নেতা হিসেবে।

আনোয়ার হোসেন বাচ্চুর রাজনৈতিক যাত্রা কেবল পদ-পদবীর জন্য নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই উৎসারিত। সময়ের কঠিন মুহূর্তে তিনি ছিলেন রাজপথে, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে, এবং প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলেন অগ্রভাগে। মামলা-হামলা, রাজনৈতিক হুমকি কিংবা নিপীড়নের ভয় তাকে বিচলিত করেনি। বরং আরও নিবেদিত হয়ে কাজ করেছেন মানুষের অধিকার আদায়ের জন্য।

চন্দ্রগঞ্জ থানার মানুষের ভাষায়, বাচ্চু ভাই শুধু একজন রাজনীতিক নন—তিনি আমাদের পরিবারের মতো। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে তার সরব অবস্থান তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। তার নেতৃত্বে চন্দ্রগঞ্জ থানায় গড়ে উঠতে পারে একটি মানবিক, উন্নত ও ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিবেশ।

আনোয়ার হোসেন বাচ্চুর ভাষায়, “আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ চন্দ্রগঞ্জ গড়ব।

এলাকাবাসীর প্রত্যাশা, পরীক্ষিত এই নেতার নেতৃত্বে চন্দ্রগঞ্জ থানার বিএনপিতে নতুন প্রাণ সঞ্চার হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, জনসম্পৃক্ততা এবং গণমানুষের স্বার্থে এক নতুন দিগন্তের সূচনা হবে। জনগণের হৃদয়ে যিনি ইতোমধ্যে স্থান করে নিয়েছেন, সেই আনোয়ার হোসেন বাচ্চু এখন শুধু প্রার্থী নন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আশার প্রতীক।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

আনোয়ার হোসেন বাচ্চু: চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে পরীক্ষিত এক নাম

আপডেটের সময়: ১০:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫