Dhaka ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

print news

◼️ইবি প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক ও কীর্তন মেলা। সকাল ৯টায় শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। সাড়ে ৯টায় পূজা ও প্রার্থনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হবে। এসময় পৌরোহিত্য করবেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতীম চক্রবর্তী।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল ১১টায় শুরু হবে ধর্মীয় আলোচনা। এতে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত কুমার চক্রবর্তী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এবং বিশেষ আলোচক হিসেবে যোগ দেবেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়।

ধর্মালোচনা শেষে দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকেল আড়াইটায় শুরু হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক ইন্দ্রানী মোদক, ইসলামীয়া কলেজের প্রভাষক শুক্লা মজুমদার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, হিন্দু পুরাণ মতে- ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। বিশ্বাস করা হয়, পাশবিক শক্তি ন্যায়, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হলে মহাবতার শ্রীকৃষ্ণ মানবজাতির কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠায় আবির্ভূত হন। দুষ্টের দমন ও সত্যের প্রতিষ্ঠার জন্য যুগে যুগে তিনি মানুষের মাঝে অবতীর্ণ হন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

আপডেটের সময়: ০৩:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫