Dhaka ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিআরসির বৃক্ষরোপণ কর্মসূচি

print news

◼️ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে “সবুজের স্বপ্নে ছোট্ট হাত” এই মূলমন্ত্রকে ধারণ করে ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে আয়োজিত এ কর্মসূচিতে কাঠগোলাপ, কামিনি, জবা, কাঁঠালি চাপা, শিউলি, মেস্তাজবা সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক ফারিহা আঁখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৩-২৪ অর্থবছরের সভাপতি শহীদ কাওসার এবং ২০২৪-২৫ অর্থবছরের সাধারণ সম্পাদক এইচ এম মসিউর রহমান ও প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকী। এছাড়াও সংগঠনের অন্যান্য কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং সিআরসি স্কুলের শিশুরাও অংশগ্রহণ করে।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। পরে তাদের অংশগ্রহণে ক্যাম্পাসের ডায়না চত্ত্বর, শহীদ মিনার প্রাঙ্গণ ও টিএসসিসির সামনে গাছ রোপণ করা হয়।

সিআরসির সাধারণ সম্পাদক ফারিহা আঁখি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে ছোট শিশুদের বৃক্ষের প্রয়োজনীয়তা জানানো এবং ক্যাম্পাসে সবুজের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি করতে পেরে আমরা আনন্দিত।”

সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান জানান, “এটি নতুন কমিটির প্রথম কার্যক্রম। এর মাধ্যমে আমরা শিশুদের পরিবেশ ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে পেরেছি। তাদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসকে আরও সবুজ করে তোলার একটি ছোট প্রয়াস এটি।”

পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সিআরসি ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানান আয়োজকরা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিআরসির বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেটের সময়: ১২:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫