Dhaka ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

print news

◼️খাইরুল ইসলাম–ঢাকা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা বুধবার(৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হওয়া এ সভায় এলডিসি থেকে উত্তরণে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ১৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), শিল্প মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয় এ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো-এর পূর্ণ বাস্তবায়নে ইতোমধ্যে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে। আরও সংস্থা যুক্ত করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তিনি ট্যারিফ পলিসি ২০২৩-এর বাস্তবায়ন কর্মপরিকল্পনার অগ্রগতির তথ্য তুলে ধরেন।

সভায় তৈরি পোশাক খাতের মতো অন্যান্য রপ্তানি খাতে সহযোগিতা ও প্রণোদনা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। বিশেষভাবে ম্যান মেইড ফাইবার শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

ট্যানারি শিল্পে সমস্যার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যায়ন করিনি।” তিনি এ শিল্পের সংকট নিরসনে একটি পৃথক বৈঠক আয়োজনের নির্দেশ দেন।

এছাড়াও সাভারের টানারি ভিলেজে ইটিপি পূর্ণমাত্রায় চালুর বিষয়টি গুরুত্ব পায় সভায়। মুন্সিগঞ্জের গজারিয়ায় এপিআই পার্ক দ্রুত চালুর অগ্রগতি এবং ২০২২ সালের শিল্পনীতি হালনাগাদের বিষয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে। যেসব নীতিমালা-আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে এগিয়ে যাওয়ার পথ বের করতে হবে।” তিনি আগামী দুই মাসের মধ্যে করণীয় নির্ধারণে পরবর্তী বৈঠকের নির্দেশ দেন।

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫