Dhaka ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ওমানে বাংলাদেশি প্রকৌশলীদের ঐতিহাসিক অর্জন, অনুমোদন পেল ইঞ্জিনিয়ারিং উইং

print news

◼️ইমরান–রাংগুনিয়া(চট্টগ্রাম)

ওমানে বসবাসরত প্রায় সাত লাখ প্রবাসী বাংলাদেশির জন্য নতুন দিগন্তের সূচনা হলো। বাংলাদেশি প্রকৌশলীদের উদ্যোগে গঠিত “ইঞ্জিনিয়ারিং উইং” ওমান সরকার কর্তৃক অনুমোদন পেয়েছে। এটি ওমানে বাংলাদেশি পেশাজীবীদের প্রথম অনুমোদিত সংগঠন হিসেবে ইতিহাস সৃষ্টি করলো।

ওমান সোশ্যাল ক্লাবের অধীনে অনুমোদিত ২০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অংশ হিসেবে ইঞ্জিনিয়ারিং উইংকে স্বীকৃতি দেওয়া হয়। এ উপলক্ষে ক্লাবের হলরুমে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএন আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার উল হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, আজিজুল হক বাবুল সিআইপি, আনোয়ার হোসেনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

নবগঠিত ইঞ্জিনিয়ারিং উইং কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আবুল কালাম সাজ্জাদ। সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নিকসন বড়ুয়া ও ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আরেফিন মুর্শেদ ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামানসহ বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন আরও অনেকে। এছাড়া নারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার ফারজানা রিমি।

সভায় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ারিং উইং প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের একত্রিত করে তাদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে সমাজসেবায় আরও কার্যকরভাবে কাজে লাগাবে। একইসঙ্গে দেশ ও প্রবাসের উন্নয়নে নতুন অধ্যায় সূচিত হবে।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি’র সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সবাই একত্রে নৈশভোজে অংশ নেন।

প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, এই অনুমোদিত কমিটির মাধ্যমে বাংলাদেশি প্রকৌশলীরা ওমানসহ আন্তর্জাতিক অঙ্গনে আরও ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ওমানে বাংলাদেশি প্রকৌশলীদের ঐতিহাসিক অর্জন, অনুমোদন পেল ইঞ্জিনিয়ারিং উইং

আপডেটের সময়: ০৮:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫