Dhaka ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কৃষকদের স্বার্থে পানি চলাচল নিশ্চিত করল উপজেলা প্রশাসন

print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামে বড়পুকুরিয়া কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে বাড়িঘর নির্মাণ করায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দেয়। এতে স্থানীয় কৃষকদের ফসলি জমিতে পানি জমে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কালভার্টের মুখ বন্ধ করে দেয়, যার ফলে কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। এ বিষয়ে গত ৭ আগস্ট “মাটি-ভরাট বন্ধ ব্রিজ কালভার্ট কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ ও ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার (বিথী) ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে কালভার্টের মুখ থেকে মাটি সরিয়ে পানি চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হয়।

তিনি সতর্ক করে বলেন, পানি নিষ্কাশনে কেউ বাধা দিলে কৃষকদের স্বার্থে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং উদ্যোগকে স্বাগত জানান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কৃষকদের স্বার্থে পানি চলাচল নিশ্চিত করল উপজেলা প্রশাসন

আপডেটের সময়: ০৭:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫