Dhaka ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের ৪৬তম জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানালেন নেতা-কর্মীরা

print news

◼️সাথি আক্তার–শিবপুর(নরসিংদী)

নরসিংদী শিবপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ আকরামুল হাসান মিন্টুর ৪৬তম জন্মদিন জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে যোশর ইউনিয়নের গাবতলী গ্রামে তার নিজ বাড়িতে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় নরসিংদী ও শিবপুর উপজেলা বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষে উপস্থিত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তৌহিদুজ্জামান খান সুজন, শিবপুর উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ এম আর খান রাজিব, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া, শিবপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাদাৎ হোসাইন রানা মৈশান, যুগ্ম আহ্বায়ক শেখ জাকারিয়া, শিবপুর পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান দুর্জয়সহ শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মিন্টুর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করা হয়। উপস্থিত নেতা-কর্মীরা তাকে দেশের রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং জাতীয়তাবাদী ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতি তার অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ জন্মদিন অনুষ্ঠান ঘিরে শিবপুরের স্থানীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের ৪৬তম জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানালেন নেতা-কর্মীরা

আপডেটের সময়: ০২:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫